২০২৩ সালের প্রথমার্ধে সৌদি আরবের স্টার্টআপগুলো ৪৪ কোটি ৬০ লাখ ডলার তহবিল সংগ্রহ করেছে, যা মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে সর্বোচ্চ। ম্যাগনিটের প্রতিবেদন অনুসারে, সৌদি স্টার্টআপগুলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মেনা অঞ্চল থেকে মোট মূলধনের ৪২ শতাংশ অর্জন করেছে। খবর আরব নিউজ।

ই-কমার্স সৌদি আরবের সর্বাধিক অর্থায়িত খাত। অনলাইন ফ্লাওয়ার মার্কেটপ্লেস ও মুদি পণ্য বিক্রয় শপিং প্লাটফর্ম ‘‌নানা’ তাদের তহবিল রাউন্ডে অর্থায়ন করেছে, যা দেশের মোট তহবিলের ৬২ শতাংশে অবদান রেখেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয় ‘প্রি-সিড’ থেকে ‘প্রি-সিরিজ এ’ চুক্তি সৌদি আরবের মোট তহবিলের ৮৬ শতাংশ। ই-কমার্সে মূলধন স্থাপনের ক্ষেত্রে বছরে ২৪৫ শতাংশ উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। অন্যদিকে আর্থিক প্রযুক্তি খাতে আগের বছরের তুলনায় ৯০ শতাংশ কমে ১ কোটি ডলারে দাঁড়িয়েছে। সামগ্রিকভাবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর সৌদিতে মোট তহবিল ২৭ শতাংশ কমেছে। চুক্তিতে অংশগ্রহণকারী বিনিয়োগকারীদের সংখ্যা কমেছে ৪১ শতাংশ। বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে একই সময়ে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অঞ্চলে মোট তহবিল ৬৪ শতাংশ কমেছে এবং চুক্তির সংখ্যা কমেছে ৪০ শতাংশ।