কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেবিসিসিআই) মিট দ্য ডেলিগেটস অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের উদ্দেশ্য ছিল কেবিসিসিআইয়ের সদস্যদের এবং অন্যান্য শিল্পের ব্যবসায়ীদের জন্য বিভিন্ন ব্যবসার সুযোগ তৈরি করে দেয়া। কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক এবং ফার্স্ট সেক্রেটারি ইয়ংমিন সিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্য রাখেন কেবিসিসিআই সভাপতি শাহাব উদ্দিন খান। —বিজ্ঞপ্তি