বাজারসংশ্লিষ্টদের মতে, রমজান শুরু হওয়ার পর থেকেই খাদ্য সংরক্ষণ এবং ইফতার ও সাহরির প্রস্তুতির সুবিধার্থে নতুন ফ্রিজ কেনার প্রবণতা কয়েক গুণ বেড়ে যায়। চলতি মৌসুমে দেশীয় ইলেকট্রনিকস খাতের ব্র্যান্ড ওয়ালটনকে অন্যতম পছন্দের তালিকায় রেখেছেন ক্রেতারা।

রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুমগুলোতে বর্তমানে ক্রেতাদের ভিড় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ঢাকা ছাড়িয়ে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেটসহ বিভিন্ন জেলা শহরেও একই চিত্র দেখা যাচ্ছে বলে জানিয়েছেন বিক্রয় প্রতিনিধিরা। বর্তমানের সচেতন ক্রেতারা কেবল পণ্য কেনায় সীমাবদ্ধ না থেকে বিদ্যুৎ সাশ্রয়ী, দীর্ঘস্থায়ী এবং আধুনিক প্রযুক্তিসম্পন্ন ফ্রিজ খুঁজছেন। ওয়ালটন তাদের উদ্ভাবনী ডিজাইন ও দ্রুত বিক্রয়োত্তর সেবার মাধ্যমে বাজারে এ আস্থার জায়গাটি সুদৃঢ় করেছে।

রমজানে ফ্রিজের চাহিদা বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোয়েব আহমেদ বলেন, ‘রমজানে পরিবারভিত্তিক খাদ্য সংরক্ষণের প্রয়োজন স্বাভাবিকভাবেই বেড়ে যায়। ফলে এ সময়ে বহু পরিবার পুরনো ফ্রিজ পরিবর্তন করে নতুন ফ্রিজ কেনার সিদ্ধান্ত নেয়।’

ফ্রিজ বিক্রির এ বিশাল বাজার নিয়ে ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক জানান, ঈদ মৌসুমে বরাবরই ফ্রিজের বিক্রি বেশ ভালো হয়। অনেক ক্রেতাই নতুন ফ্রিজ কেনার জন্য ঈদের আগের সময়টাকে বেছে নেন। কেননা এ সময় বেতন-বোনাস মিলিয়ে ক্রেতাদের কাছে বাড়তি টাকা থাকে। সারা বছরের মোট ফ্রিজ বিক্রির অর্ধেকেরও বেশি বিক্রি এ সময়টাতে হয় বলেও জানান তিনি।

তিনি উল্লেখ করেন, উন্নত প্রযুক্তি ও নির্ভরযোগ্য কর্মক্ষমতার কারণে ওয়ালটন ফ্রিজ এখন আধুনিক রান্নাঘরের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বিশেষ করে ওয়ালটন ফ্রিজে যুক্ত হওয়া অ্যাডভান্সড এআই এবং আইওটি ফিচারের কারণে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের কাছে এর গ্রহণযোগ্যতা বাড়ছে।

বর্তমানে ওয়ালটন ফ্রিজে যুক্ত রয়েছে এআই ডক্টর, এমএসও ইনভার্টার টেকনোলজি, ডুয়াল টেম্পারেচার কন্ট্রোল এবং ২১ দশমিক ৫ ইঞ্চির ডিসপ্লের মতো সব আধুনিক স্মার্ট সুবিধা, যা স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব।

ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩’-এর আওতায় ওয়ালটন ফ্রিজ কিনে ক্রেতারা সাইড বাই সাইড রেফ্রিজারেটরসহ অসংখ্য পণ্য উপহার জেতার সুযোগ পাচ্ছেন। এছাড়া ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনলে ১০ শতাংশ এবং নির্দিষ্ট কিছু মডেলে অনলাইন ক্রয়ের ক্ষেত্রে ১৮ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড় দেয়া হচ্ছে। বর্তমানে বাজারে ১৫ হাজার ৬৯০ টাকা থেকে শুরু করে ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের তিন শতাধিক মডেলের ওয়ালটন ফ্রিজ পাওয়া যাচ্ছে।