ঈদকে কেন্দ্র করে বাড়তি যাতায়াত ও যোগাযোগের চাপ বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটি এ উদ্যোগ নিয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পিপল-ফার্স্ট’ দর্শনের অংশ হিসেবে গ্রাহকদের যাত্রাপথে ও ঈদের সময় নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।
গত এক বছরে দেশের বিভিন্ন স্থানে ৭৫০টির বেশি নেটওয়ার্ক সাইট আধুনিকায়ন করেছে অপারেটরটি। নেটওয়ার্ক উন্নত হওয়ায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্রাহকেরা এখন আগের তুলনায় সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে বাংলালিংক ওয়াই-ফাই কলিং (ভিওওয়াইফাই) সুবিধা চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকেরা ওয়াই-ফাই ব্যবহার করে কল করা ও গ্রহণ করতে পারবেন। বিশেষ করে যেসব স্থানে মোবাইল সিগন্যাল তুলনামূলক দুর্বল, যেমন ভবনের ভেতর বা উঁচু ভবনে এ সুবিধা কার্যকর হবে। ফলে গুরুত্বপূর্ণ কোনো কথোপকথন মিস হওয়ার আশঙ্কাও কমবে।
এ বিষয়ে বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার (সিটিআইও) হুসেইন তুর্কার বলেন, ‘ঈদ এমন একটি সময়, যখন লাখো মানুষ প্রিয়জনদের কাছে ফিরে যান এবং একসঙ্গে জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলো কাটান। এ সময়ে যেন যোগাযোগ নির্বিঘ্ন থাকে, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করা ও ওয়াই-ফাই কলিংয়ের মতো নতুন সুবিধা চালুর মাধ্যমে আমরা চাই গ্রাহকেরা নিশ্চিন্তে পরিবার ও বন্ধুদের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন। আমাদের কাছে কানেক্টিভিটি শুধু প্রযুক্তি নয়; এটি মানুষের প্রিয়জনদের আরো কাছে রাখার একটি মাধ্যম।’ —বিজ্ঞপ্তি










