মিসরে খাদ্যপণ্যের দাম কমলেও শহরাঞ্চলে বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি সেপ্টেম্বর মাসে বেড়েছে ৩ দশমিক ৭ শতাংশ। রাষ্ট্রনিয়ন্ত্রিত পরিসংখ্যান এজেন্সি ক্যাম্পাস দিয়েছে এ তথ্য। খবর ব্লুমবার্গ।
বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি আগের মাসের চেয়ে ৩ দশমিক ৫ শতাংশ হারে বেড়েছে, মাসের হিসেবে এটি বেড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। খাদ্য ও পানীয়ের বার্ষিক দর কমেছে ২ দশমিক ৬ শতাংশ, মাসের হিসেবে কমেছে শূন্য দশমিক ২ শতাংশ।
মিসরের কেন্দ্রীয় ব্যাংক গত মাসে অপ্রত্যাশিতভাবেই মূল সুদ ৫০ পয়েন্ট কমিয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ডকে যথোপযুক্ত সহযোগিতা প্রদান করা এবং মধ্যমেয়াদে দামে স্থিতিশীতা ও ধারাবাহিকতা নিয়ে আসা।










