প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য মার্চেন্ট ব্যাংক এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সঙ্গে ইস্যু ব্যবস্থাপনা চুক্তি করেছে ডিবিএল গ্রুপের প্রতিষ্ঠান পার্কওয়ে প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং পিএলসি। সম্প্রতি অনুষ্ঠিত এ চুক্তিতে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুর রহমান ও ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। প্যাকেজিং ছাড়াও গার্মেন্টস, টেক্সটাইল, টেক্সটাইল প্রিন্টিং, ওয়াশিং, গার্মেন্টস অ্যাকসেসরিজ, প্যাকেজিং, সিরামিক টাইলস, ফার্মাসিউটিক্যালস, ড্রেজিং, আইসিটি ও টেলিকমিউনিকেশন খাতে ব্যবসা রয়েছে ডিবিএল গ্রুপের। —বিজ্ঞপ্তি