আগামী বছরের শেষার্ধে যুক্তরাষ্ট্র মৃদু মন্দায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে জেপি মরগান। মার্কিন বিনিয়োগ ব্যাংকটির অর্থনীতিবিদরা বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেডারেল রিজার্ভ সুদের হার কঠোর করায় এমন মন্দার আশঙ্কা করা হচ্ছে। আগামী বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্বের বৃহত্তম অর্থনীতি দশমিক ৫ শতাংশ সংকুচিত এবং ২০২৪ সালে এ পরিস্থিতি বিস্তৃত হবে। রয়টার্স