বাংলাদেশে প্রথমবারের মতো স্কিনকেয়ার নিয়ে প্যাশনেট ইনফ্লুয়েন্সার খুঁজে বের করার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘পন্ডস্ স্কিনফ্লুয়েন্সার’আয়োজন করতে যাচ্ছে পন্ডস্। ইতোমধ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। ওয়েবসাইটে (www.skinfluencerbd.com) গেলেই রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়াও পন্ডস্-এর রেজিস্ট্রেশন বুথ থাকবে বিভিন্ন ক্যাম্পাস ও শহরের নির্দিষ্ট কিছু জায়গায়। চাইলে সেখান থেকেও রেজিস্ট্রেশন করা যাবে।
যারা ইনফ্লুয়েন্সার হতে চায় এবং স্কিনকেয়ার
নিয়ে আগ্রহ তাদের একটি প্ল্যাটফর্ম দেয়ার জন্যই মূলত পন্ডস্-এর এই উদ্যোগ।
এই উদ্যোগ নিয়ে ইউনিলিভার বাংলাদেশ-এর মার্কেটিং
ডিরেক্টর ও বিজনেস ইউনিট হেড জাহীন সাজিদুল ইসলাম বলেন, ইউনিলিভার সবসময়ই তরুণদের জন্য
নতুন নতুন যুগোপযোগী প্ল্যাটফর্ম তৈরি করে। সে জায়গা থেকে স্কিনকেয়ার নিয়ে বাংলাদেশে
প্রথমবারের মতো এমন একটি প্ল্যাটফর্মের সূচনা করতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস
করি বর্তমানে ত্বকের যত্ন নেয়া এবং নিজেকে সুন্দরভাবে সবসময় উপস্থাপন করা তরুণদের লাইফস্টাইলের
একটি অবিচ্ছেদ্য অংশ। আর এখানে ইনফ্লুয়েন্সারদের ভূমিকাও অনেক গুরুত্বপূর্ণ। সময়ের
সাথে সাথে আমাদের সবকিছুই অনলাইনভিত্তিক হয়ে যাচ্ছে। সুতরাং, ইনফ্লুয়েন্সারদের প্রয়োজনীয়তাও
বাড়ছে। এটি এখন শুধুই শখের গণ্ডিতে সীমাবদ্ধ নয় বরং আর দশটা পেশার মতোই। তাই আমরা চাই
স্কিনকেয়ার নিয়ে আগ্রহী এমন একজনকে খুঁজে পেতে যে হবে দেশের প্রথম স্কিনকেয়ার ইনফ্লুয়েন্সার।
জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদির এ
বিষয়ে বলেন, পন্ডস্ এত ভাল একটা প্ল্যাটফর্ম
এনেছে, আমি চাই যারাই ইনফ্লুয়েন্সার হতে চায়, স্পেশালি স্কিনকেয়ার নিয়ে ইন্টারেস্টেড
তারা যেন অবশ্যই রেজিস্ট্রেশন করে।
সুনেহরা তাসনিম বলেন, যারা ইনফ্লুয়েন্সার হতে চায় তাদের জন্য ‘পন্ডস্
স্কিনফ্লুয়েন্সার’-এর মতো প্ল্যাটফর্ম
খুবই হেল্পফুল হবে।
তৌহিদ আফ্রিদি ও ইফতেখার রাফসান বলেন, আমাদের
দেশে এই ধরনের উদ্যোগ এই প্রথম কোনো ব্র্যান্ড নিয়েছে। তাও পন্ডস্-এর মতো নামকরা একটি
আন্তর্জাতিক স্কিনকেয়ার ব্র্যান্ড। এই প্ল্যাটফর্মের অংশ হতে পারাটাই একটা সৌভাগ্যের
ব্যাপার।
প্রতিযোগিতার বিজয়ী পাবেন দেশের বাইরে অবস্থিত পন্ডস্ ইনস্টিটিউট-এর এক্সপার্টদের কাছ থেকে স্কিনকেয়ার নিয়ে বিশেষ ট্রেনিং। এছাড়া পন্ডস্ বাংলাদেশ-এর নতুন ফেস হওয়ার আকর্ষণীয় সুযোগ তো থাকছেই। রেজিস্ট্রেশন চলবে ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত। -বিজ্ঞপ্তি










