ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক হলেন গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডিবিএর প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও। নির্বাচনী তফসিল অনুসারে ২৬ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এ সময়ের মধ্যে আর কেউ মনোনয়ন জমা না দেয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
আগামী ১৯ ডিসেম্বর ডিএসইর পরিচালনা পর্ষদের একটি শূন্যপদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচন পরিচালনার জন্য গত ৪ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদকে চেয়ারম্যান করে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন ডিএসইর শেয়ারহোল্ডার প্রতিনিধি দেওয়ান আজিজুর রহমান ও মোহাম্মদ এ হাফিজ।










