বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) সঙ্গে বিল পরিশোধসংক্রান্ত চুক্তি করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। এ চুক্তির ফলে এখন থেকে নগদ গ্রাহকরা নগদ অ্যাপের মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতির পোস্টপেইড বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে গতকাল এ চুক্তি সম্পাদিত হয়। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরইবির চেয়ারম্যান মো. সেলিম উদ্দিন, বোর্ডের সদস্য (অর্থ) দীপংকর বিশ্বাস, ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) তরুণ কান্তি সিকদার এবং নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকসহ আরো অনেকে। চুক্তিতে স্বাক্ষর করেন বোর্ডের সচিব হাসিনা বেগম ও নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম।
বিআরইবি ও নগদের মধ্যে চুক্তি
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) সঙ্গে বিল পরিশোধসংক্রান্ত চুক্তি করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ।










