টিভিএস মোটর কোম্পানি, টু ও থ্রি-হুইলার সেগমেন্টের একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক অটোমেকার, বাংলাদেশে TVS Apache RTR 160 Xonnect Edition মোটরসাইকেল লঞ্চ করার ঘোষণা দিয়েছে। কোম্পানিটি বাংলাদেশে তার গ্রাহকদের জন্য অনেক পণ্য অফার করে, যার মধ্যে টিভিএস অ্যাপাচি সিরিজ পারফরম্যান্স মোটরসাইকেলের উৎসাহীদের মধ্যে একটি জনপ্রিয় ব্র্যান্ড। নতুন এ বাইকে স্মুথ ও রিফাইন্ড ইঞ্জিন রয়েছে, যা একটি ভালো রাইডিং অভিজ্ঞতার সঙ্গে সন্তোষজনক কর্মক্ষমতা দেবে। লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল বিজনেস, টিভিএস মোটর কোম্পানির ভাইস প্রেসিডেন্ট রাহুল নায়ক,  টিভিএস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসাইন।—বিজ্ঞপ্তি