ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা ও গ্রাহকসেবার মান উন্নয়নে ‘স্ট্র্যাটেজিক কনক্লেভ’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে শুক্রবার এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্য অর্জন ও গ্রাহকসেবা উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়। ডাচ্-বাংলা ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান। তিনি গ্রাহকসেবায় আরো গুরুত্বারোপের পাশাপাশি কৌশলগত লক্ষ্য অর্জন ও ব্যবসায়িক অবস্থান শক্তিশালী করতে কর্মকর্তাদের কার্যকরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সম্মেলনে ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা ব্যবসায়িক কৌশল বাস্তবায়ন ও গ্রাহকসেবা নিশ্চিত করার বিষয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সম্মেলনে ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখা-উপশাখার কর্মকর্তা, রকেট-এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান ও এডিসি সুপারভাইজাররা অনলাইন প্লাটফর্মের মাধ্যমে অংশ নেন।