এ অংশীদারত্বের আওতায় ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা আসবাবপত্র ও লাইফস্টাইল ব্র্যান্ডটির বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ মূল্যছাড় এবং প্রিমিয়াম সুবিধা উপভোগ করতে পারবেন। প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্প্রতি ঢাকায় ব্যাংকের করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভারপ্রাপ্ত প্রধান নাহরীন কাইয়ুম এবং পেন্টহাউজ লিভিংসের পরিচালক (অপারেশনস) আশিক উন নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব কাস্টমার প্রপোজিশনস হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং পেন্টহাউজ লিভিংসের জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড অপারেশনস) আনিসুর রহমান ও হেড অব মার্কেটিং নাফিজ ইমতিয়াজ করিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সহযোগিতা প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে উন্নত লাইফস্টাইল সুবিধা ও বিভিন্ন সেবা প্রদানের প্রতিশ্রুতির প্রতিফলন।










