ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ইমেরিটাস এবং শিক্ষাবিদ মনজুর আহমদ রচিত ‘একুশ শতকে বাংলাদেশ: শিক্ষার রূপান্তর’ শীর্ষক বইয়ের ওপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলরের কনফারেন্স কক্ষে এ আলোচনার অনুষ্ঠিত হয়।
প্রথমা প্রকাশনের এ বইটি গত বছর প্রকাশিত বইয়ের মধ্যে গুণমান ও শৈল্পিক বিচারে সেরা বই হিসেবে নির্বাচিত হয়েছে। এজন্য মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার লাভ করেছে প্রথমা প্রকাশন।
এ বইটিতে প্রফেসর মনজুর আহমদ বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রেক্ষিতে প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি স্তর ও সব ধারা-উপধারার পরিচয় প্রদান এবং এর বাস্তবতা বিস্তৃতভাবে তুলে ধরা হয়েছে।
‘একুশ শতকে বাংলাদেশ: শিক্ষার রূপান্তর’ বইটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস সৈয়দ মনজুরুল ইসলাম এবং টিচ ফর বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনিয়া ইসলাম মজুমদার।










