ইউনিয়ন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত ১৫ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি ও সিইও এবিএম মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মানব সম্পদ বিভাগের ভিপি মোহাম্মদ মফিদুল হক এবং এসএএমডির ভিপি মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. হেদায়েত উল্লাহ।