এখন থেকে এটি ফুটওয়্যার লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (এফএলএএক্সএ) নামে পরিচালিত হবে। সংগঠনটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংগঠনের ২২তম সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তন ও লোগো উন্মোচন করা হয়। তাই এখন থেকে এলএফএমইএবির নাম পরিবর্তিত হয়ে এফএলএএক্সএ নামে পরিচিত হবে।

সংগঠনটি জানিয়েছে, চামড়াজাত পণ্য, পাদুকা ও ব্যাগ শিল্পের অ্যাকসেসরিজ খাতকে অন্তর্ভুক্ত করে স্থানীয় সাপ্লাই চেইনকে সংগঠনের আওতায় আনার লক্ষ্যে এ নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। এর ফলে অ্যাসোসিয়েশনের কার্যপরিধি আরো সম্প্রসারিত হবে। পাশাপাশি শিল্প খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ এবং বৈশ্বিক বাজারে আরো গতিশীল অগ্রগতি অর্জনের জন্য কার্যক্রম পরিচালিত হবে।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন এফএলএএক্সএর সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি, পরিচালক ও সদস্যরা। সভায় সংগঠনের সভাপতি ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় শিল্পের বর্তমান আন্তর্জাতিক ও জাতীয় প্রেক্ষাপট, অ্যাসোসিয়েশনের গৃহীত উদ্যোগ এবং আর্থিক অবস্থার সারসংক্ষেপ তুলে ধরা হয়। এছাড়া তিনি নতুন ১৯ জন সদস্যকে অ্যাসোসিয়েশনে স্বাগত জানান।