অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল লিজিং
অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদের ২৬৯তম সভা। সুপ্রিম কোর্টের
হাইকোর্ট বিভাগের নিয়োগকৃত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে গত বৃহস্পতিবার
(১৯ অক্টোবর) বিকালে কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন প্রতিষ্ঠানের স্বতন্ত্র
পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, মো. এনামুল হাসান, সিনিয়র জেলা ও দায়রা জজ
(অব.) মো. সফিকুল ইসলাম, (অব.) ব্রিগেডিয়ার জেনারেল মো. মেফতাউল করিম, ব্যারিস্টার
মো. আশরাফ আলী প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল লিজিংয়ের
বর্তমান দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান।
একই দিনে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড
ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদের সহায়ক নিরীক্ষা কমিটির ৭৭তম সভা
হাইকোর্ট বিভাগ নিয়োজিত প্রতিষ্ঠানটির স্বতন্ত্র পরিচালক মো. এনামুল হাসানের সভাপতিত্বে
অনুষ্ঠিত হয়।
২৬৯তম সভায় কোম্পানিটি ত্রৈমাসিকের
হিসাব অনুমোদন করেছে এবং তার শেয়ার প্রতি আয় (২.৩৩) ঘোষণা করেছে। আরো উল্লেখ্য করা
হয়েছে যে শেয়ারহোল্ডারদের মূলধনের বিপরীতে শেয়ার প্রতি সম্পত্তি (১৬৩.৮৬)।
প্রতিষ্ঠানকে পূর্ণ গতিশীল করতে কোটি
টাকা বিতরণ এবং কোম্পানিটির নতুন ঋণের আয় থেকে গতিশীল রেখে পুরানো ঋণ থেকে আদায়কৃত
অর্থের অনেকাংশই আমানতকারীদের পরিশোধ করা হয়েছে বলে তুলে ধরা হয়। - সংবাদ বিজ্ঞপ্তি










