জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের নৈতিকতা কমিটির ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ সভা (এপ্রিল-জুন) গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের নৈতিকতা কমিটির আহ্বায়ক ও সিইও মো. আফজাল করিমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ডিএমডি, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারসহ ব্যাংকের জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে নৈতিকতা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।