লন্ডনভিত্তিক দ্য গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস (গিফা) ২০২৩ জিতেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সেনেগালের ডাকারে আয়োজিত ১৩তম আসরে ‘মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক-২০২৩’ ক্যাটাগরিতে ব্যাংকটিকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়। আন্তর্জাতিক বিভিন্ন নিয়ন্ত্রণকারী সংস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। গিফা অ্যাওয়ার্ড বিশ্বের ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স পরিমণ্ডলে মর্যাদাসম্পন্ন পুরস্কার হিসেবে স্বীকৃত। প্রতি বছর সারা বিশ্ব থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এ পুরস্কার দেয়া হয়। —বিজ্ঞপ্তি
গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক
লন্ডনভিত্তিক দ্য গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস (গিফা) ২০২৩ জিতেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সেনেগালের ডাকারে আয়োজিত ১৩তম আসরে ‘মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক










