উচ্চ বেতনের দাবিতে বিমানবন্দর কর্মীদের চলমান বিক্ষোভের কারণে সব ফ্লাইট বাতিল করেছে বার্লিন বিমানবন্দর। কর্মবিরতির ফলে বুধবার প্রায় ৩০০ ফ্লাইট স্থগিত করতে হয়েছে। মাসিক বেতন ৫০০ ইউরো বা ৫৪৪ ডলার বাড়ানোর দাবি তুলেছে শ্রমিক ইউনিয়ন ভার্দি। ৭০ বছরের সর্বোচ্চ মূল্যস্ফীতিতে ধুঁকছে ইউরোপের শীর্ষ অর্থনীতিটি। জীবনযাপন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ। এপি
কর্মীদের বিক্ষোভে সব ফ্লাইট বাতিল বার্লিন বিমানবন্দরের
উচ্চ বেতনের দাবিতে বিমানবন্দর কর্মীদের চলমান বিক্ষোভের কারণে সব ফ্লাইট বাতিল করেছে বার্লিন বিমানবন্দর। কর্মবিরতির ফলে বুধবার প্রায় ৩০০ ফ্লাইট স্থগিত করতে হয়েছে।










