সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ১-এর ট্রাস্টি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফান্ডের চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমান ক্রয়মূল্যে ফান্ডটির মোট নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫২ কোটি ৩১ লাখ ৩৯ হাজার ৫৪৫ টাকা। বাজারমূল্যে যা ৫৫ কোটি ৬ লাখ ৩৯ হাজার ২৯৭ টাকা। অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১০ টাকা ৪৪ পয়সা এবং বাজারমূল্যে ১০ টাকা ৯৮ পয়সা। এছাড়া নিট লভ্যাংশ ৪০ লাখ ৭ হাজার ২০৩ টাকা এবং ইউনিটপ্রতি আয় ৮ পয়সা। —বিজ্ঞপ্তি










