চীনকে হটিয়ে ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার বৃহত্তম বাণিজ্য অংশীদার হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল প্রকাশিত বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে দেখা গেছে, গত এপ্রিলে চীনে দক্ষিণ কোরিয়ার রফতানি ২৬ দশমিক ৫ শতাংশ কমে ৯৫২ কোটি ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে রফতানি দাঁড়িয়েছে ৯১৮ কোটি ডলার। চীন ও যুক্তরাষ্ট্রে রফতানির ব্যবধান মাত্র ৩৪ কোটি ডলার। গত জানুয়ারিতে এ ব্যবধান ছিল ১১৫ কোটি ডলার। চলমান গতিশীলতা বহাল থাকলে পরবর্তী এক-দুই মাসের মধ্যেই দক্ষিণ কোরিয়ার বৃহত্তম বাণিজ্য অংশীদার হবে যুক্তরাষ্ট্র। দ্য কোরিয়া হেরাল্ড
দক্ষিণ কোরিয়ার বৃহত্তম বাণিজ্য অংশীদার হওয়ার পথে যুক্তরাষ্ট্র
চীনকে হটিয়ে ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার বৃহত্তম বাণিজ্য অংশীদার হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।










