কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে বিজনেস রিভিউ কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপণন কার্যক্রমে যুক্ত কর্মকর্তারা অংশ নেন।

সম্মেলনে প্রায় তিন শতাধিক বিপণন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সম্মেলনের উদ্দেশ্য ছিল কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করা, আগামী দিনের ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরা এবং লক্ষ্যমাত্রা অর্জনে সফল কর্মকর্তাদের সম্মাননা দেয়া।

সম্মেলনের শুরুতে গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. নুরুন আমিন বিপণন কর্মকর্তাদের ২০২৫ সালের সার্বিক পারফরম্যান্স ও অর্জনের জন্য ধন্যবাদ জানান। তিনি কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য দেশের গ্রাহক ও ভোক্তাদের কাছে আরো কার্যকরভাবে পৌঁছে দিতে বিপণন কার্যক্রমে দায়িত্বশীলতা ও যত্ন বাড়ানোর নির্দেশনা দেন।

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু বলেন, বিপণন কর্মকর্তারাই প্রতিষ্ঠানের কার্যক্রমের অন্যতম প্রধান চালিকা শক্তি। তাদের আন্তরিক সহযোগিতা ও নিরবচ্ছিন্ন প্রচেষ্টার কারণেই কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড দেশের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয়তা পেয়েছে।

অপর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নুরুল আফছার জানান, এ তিনটি ব্র্যান্ডের পণ্য বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চলেও সহজলভ্য। পণ্যের গুণগত মান, বৈশিষ্ট্য, বিক্রয়োত্তর সেবা এবং সাশ্রয়ী মূল্যের কারণে গ্রাহকদের আস্থা তৈরি হয়েছে। তিনি নতুন মডেলের বিভিন্ন সুবিধা ও গুণাগুণ বিপণন কর্মকর্তাদের সামনে তুলে ধরেন।

সম্মেলনে ২০২৬ সালের বিপণন কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে বাজার পরিস্থিতি ও ক্রেতাদের চাহিদা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অর্জনকারী বিভিন্ন পর্যায়ের বিপণন কর্মকর্তাদের পুরস্কার দেয়া হয়।

সম্মেলনে গ্রুপের পরিচালক নুরুল আজিম সানি, মহাব্যবস্থাপক মাহমুদুন নবী চৌধুরী, মহাব্যবস্থাপক জহিরুল হক মজুমদার এবং জাতীয় বিক্রয় ব্যবস্থাপক মো. জুলহাক হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

—বিজ্ঞপ্তি