চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ৩৬তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।

সভায় উপাচার্য বলেন, ‘সিআইইউর প্রতিটি শিক্ষার্থী আগামী দিনের  মানবসম্পদে পরিণত হয়ে দেশকে উন্নতির পথ দেখাবে এমনটা প্রত্যাশা আমাদের। পড়ালেখার পাশাপাশি এই প্রতিষ্ঠান গবেষণাতেও সুনাম কুড়াবে বলে মন্তব্য করেন তিনি। সভায় শিক্ষাছুটি, নিয়োগ, পদোন্নতিসহ বিশ্বব্যিালয়ের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সিআইইউর রেজিস্ট্রার আনজুমান বানু লিমার সঞ্চালনায় সিন্ডিকেট সভায় আরো উপস্থিত ছিলেন ট্রাস্টি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, ট্রাস্টি প্রকৌশলী আলী আহমেদ, ট্রাস্টি দিলরুবা আহমেদ প্রমুখ। - বিজ্ঞপ্তি