ব্যাংকের বগুড়া বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখাগুলোর ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩০ জুন ২০২৬ ভিত্তিক বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। বগুড়ার গ্রাম উন্নয়ন কর্মের (গাক) সম্মেলন কক্ষে গতকাল এ সভার আয়োজন করা হয়। রূপালী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মইন উদ্দিন মাসুদ। সভাপতিত্ব করেন বগুড়া বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক এমএমজি তোফায়েল আহমেদ। এ সময় বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, করপোরেট শাখার নির্বাহী ও সব শাখা-উপশাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
সভায় ৩০ জুন ২০২৬ পর্যন্ত বিভাগের আমানত, ঋণ, শ্রেণীকৃত ঋণ, ঋণ আদায়, মুনাফা, বৈদেশিক রেমিট্যান্সসহ বিভিন্ন ব্যবসায়িক সূচকের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন এবং ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।










