কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক মো. আশানুর রহমান তার প্রথম উপন্যাস ‘লেনিন’-এর জন্য ‘ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের উদ্যোগে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেয়া হয়। উল্লেখ্য, পেশাগত জীবনে মো. আশানুর রহমান একজন জ্যেষ্ঠ ব্যাংকার। তিনি বর্তমানে সিটি ব্যাংক পিএলসির ডিএমডি, চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। —বিজ্ঞপ্তি
ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড পেলেন মো. আশানুর রহমান
কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক মো. আশানুর রহমান তার প্রথম উপন্যাস ‘লেনিন’-এর জন্য ‘ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছেন।










