আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক গতকাল সরকারের অনুকূলে ২০২১-২২ অর্থবছরের লভ্যাংশ বাবদ ২ কোটি ৮৫ লাখ টাকার চেক হস্তান্তর করে। অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে  অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহর কাছে ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক লভ্যাংশের চেক হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক-উল-আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি