শাহ্জালাল ইসলামী ব্যাংকের বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৬৩তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন খান এমপি, খন্দকার শাকিব আহমেদ এবং মোহাম্মদ ইউনুছ উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদ এমপি, নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।