ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ব্যাংকের গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মুহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল উদযাপন করা হয়েছে।










