সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে উদ্যোক্তা ও পরিচালক বাদে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে হামিদ ফ্যাব্রিকস লিমিটেড। কোম্পানিটির অনুষ্ঠিত পর্ষদ সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সিদ্ধান্ত নেয়া হয়। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে হামিদ ফ্যাব্রিকসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৭১ পয়সা।