পরিবেশ
ও জীববৈচিত্র্য সংরক্ষণের দাবিতে সেন্টার ফর গ্লোবাল ইনভায়রনমেন্ট
অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিইডি) এবং ক্লাইমেট নেটওয়ার্ক (সিএন) এর সহযোগিতায় খুলনা
পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ
টিম মানববন্ধন করেছে। শুক্রবার জেলার নলিয়ান বাজার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত
হয়।
মানববন্ধনে
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার দাবি তুলে ধরা হয়। একইসঙ্গে পরিবেশ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
মানববন্ধনে
স্থানীয় ৫ নং সুতারখালী
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আলী ফকির বলেন, সুন্দরবন আমাদের মায়ের মতো। বিভিন্ন সময় আসা ঘূর্ণিঝড়ের সময় বুক পেতে দিয়ে আমাদের রক্ষা করে। সেজন্য সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও সংরক্ষণে গুরুত্ব দিতে হবে।
এ
সময় আরো উপস্থিত ছিলেন, সুতারখালী ইউনিয়নের
৫ নং ওয়ার্ডের ইউপি
সদস্য জাহিদ হাসান ফকির, সামাজিক সংগঠন ‘শিশুদের জন্য আমরা’র সভাপতি বেলাল হোসেন,
ক্লাইমেট নের্টওয়ার্ক
অর্গানাইজেশনের সভাপতি আরাফাত হোসেন, সেন্টার ফর গ্লোবাল ইনভায়রনমেন্ট
অ্যান্ড ডেভেলপমেন্ট
( সিজিইডি) এর নির্বাহী পরিচালক
আব্দুল ওয়াহাবসহ আরো অনেকে।










