দক্ষিণ কোরিয়ার এয়ার ক্যারিয়ার ব্যবহার করা যাত্রীর সংখ্যা মহামারী-পূর্ব মাত্রার প্রায় ৮৪ শতাংশ স্পর্শ করেছে। চলতি বছরের প্রথমার্ধের উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য জানায় দক্ষিণ কোরীয় সরকার। এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের প্রথমার্ধে কোরীয় উড়োজাহাজ সংস্থাগুলোর যাত্রী পরিবহন করোনা-পূর্ব সময়ের প্রায় ৮৪ শতাংশ স্পর্শ করেছে। জানুয়ারি-জুনের মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন হয়েছে ৫ কোটি ৩৪ লাখ, যা ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৮৩ দশমিক ৯ শতাংশ। অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন হয়েছে ৩ কোটি ২৭ লাখ, যা মোট যাত্রীর ৬১ দশমিক ৪ শতাংশ। ইয়োনহাপ এজেন্সি
পুনরুদ্ধারের পথে দক্ষিণ কোরিয়ার আকাশপথে যাত্রী পরিবহন
দক্ষিণ কোরিয়ার এয়ার ক্যারিয়ার ব্যবহার করা যাত্রীর সংখ্যা মহামারী-পূর্ব মাত্রার প্রায় ৮৪ শতাংশ স্পর্শ করেছে।










