সুপারশপ ইউনিমার্টে কেনাকাটায় বিশেষ সুবিধা পাবেন ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) কার্ডধারীরা। ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং ইউনিমার্ট প্রধান নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ সম্প্রতি ঢাকায় এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল রিটেইল অ্যালায়েন্সের সিনিয়র ব্যবস্থাপক ফারজানা কাদের এবং ইউনিমার্টের ব্র্যান্ড ও কমিউনিকেশনস প্রধান এইচইউএম মেহেদি সাজ্জাদ।