হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে আশকোনা হজ ক্যাম্পে ‘হজ বুথ’ চালু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। গতকাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে হজ বুথটি উদ্বোধন করেন। উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল, ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ, মো. ইদ্রিস আলী, এসএম আবু জাফর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মনজুর হাসান, জালাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।