দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের পাঁচটি কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। সভায় সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। কোম্পানিগুলো হচ্ছে শেফার্ড টেক্সটাইল (বিডি) লিমিটেড, আর্গন ডেনিমস লিমিটেড, এভিন্স টেক্সটাইলস লিমিটেড, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড ও বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

শেফার্ড বাংলাদেশের পর্ষদ সভা ২৮ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ২০২২ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। 

আর্গন ডেনিমসের পর্ষদ সভা ১৮ অক্টোবর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। ২০২২ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

এভিন্স টেক্সটাইলসের পর্ষদ সভা ১৮ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ২০২২ হিসাব বছরে ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। জেএমআই হসপিটালের পর্ষদ সভা ১৮ অক্টোবর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। ২০২২ হিসাব বছরে সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। 

বিডি ল্যাম্পসের পর্ষদ সভা ১৮ অক্টোবর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। ২০২২ হিসাব বছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।