ইন্দোনেশিয়ায় শিগগিরই কোনো বিনিয়োগের কথা ভাবছে না টেসলা। টেসলা প্রধান ইলোন মাস্ক সম্প্রতি ইন্দোনেশিয়ার সমুদ্র ও বিনিয়োগমন্ত্রী লুহুত পাঞ্জাইতানের সঙ্গে আলোচনা করেন। তখনই টেসলার কারখানা স্থাপন প্রসঙ্গ এসেছিল। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

ইলোন মাস্ক ও লুহুত পাঞ্জাইতান বিদ্যুচ্চালিত গাড়ির বৈশ্বিক চাহিদা বৃদ্ধি ও গাড়ি শিল্পের সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছেন। ব্লুমবার্গের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, টেসলা ইন্দোনেশিয়ায় কার‍খানা স্থাপনের কথা ভাবছে। 

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) সম্প্রসারণের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছেন। কাজ করছেন ব্যাটারি কারখানা স্থাপন নিয়ে।