চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) বোর্ড অব ট্রাস্টির সভা সম্প্রতি নগরের জামাল খানে সিআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান তৌহিদ সামাদ। সভায় আরো উপস্থিত ছিলেন ট্রাস্টি এএইচএম চৌধুরী, সৈয়দ মাহমুদুল হক, লুৎফে এম আইয়ুব, এ কাইয়ুম খান, মো. আমিন হেলালী, ইসমাইল দোভাষ, আমিনুর  রেজা খান, সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী, রেজিস্ট্রার ও বোর্ড অব ট্রাস্টির সচিব আনজুমান বানু লিমা প্রমুখ।