দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে হুন্দাই মোটর গ্রুপের অর্থনৈতিক প্রভাব গত বছর প্রযুক্তি মহারথী স্যামসাং ইলেকট্রনিকসকে ছাড়িয়ে গেছে। হুন্দাই ও তার সহযোগী কিয়ার সম্মিলিত অর্থনৈতিক অবদান ১৬৪ দশমিক ৬ ট্রিলিয়ন ওনে পৌঁছেছে, যা স্যামসাং ইলেকট্রনিকসের ১৪৮ দশমিক ১ ট্রিলিয়ন ওনকে ছাড়িয়ে গেছে। খবর দ্য কোরিয়ান হ্যারল্ড।

অর্থনৈতিক প্রভাবে স্থানীয় ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে উৎপন্ন ও ফেরত আসা সম্পদ পরিমাপ করা হয়। এতে অংশীদার কোম্পানি, কর্মী, নির্বাহী কর্মকর্তা, সরকার, শেয়ারহোল্ডার, ঋণদাতা এবং সামাজিক দায়বদ্ধতা ও অনুদানের মাধ্যমে সমাজের মতো অংশীদাররা জড়িত।

বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই ২০২১ সালে ১৩৮ দশমিক ৯ ট্রিলিয়ন ওন আয়ের রেকর্ড করেছে, যা স্যামসাংয়ের ১৪৮ দশমিক ৯ ট্রিলিয়ন ওনের চেয়ে সামান্য পিছিয়ে। করপোরেট ট্যাক্স কমার কারণে স্যামসাংয়ের অর্থনৈতিক প্রভাব ৭ দশমিক ২ ট্রিলিয়ন ওন কমেছে। এসকে টেলিকম, এসকে নেটওয়ার্কস, স্যামসাং ইলেকট্রো-মেকানিকস এবং এলজি ডিসপ্লেও ব্যয় ও অর্থনৈতিক প্রভাব কমিয়েছে।

জিএস ক্যালটেক্সের অর্থনৈতিক প্রভাব ২৩ ট্রিলিয়ন ওন থেকে বেড়ে ৫৪ দশমিক ৩ ট্রিলিয়ন ওনে দাঁড়িয়েছে, যা শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে প্রবৃদ্ধির শীর্ষে।