বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে জার্মানির ফ্রাঙ্কফুর্টে ‘ইনভেস্টমেন্ট ফ্লাশ মুভ: নেটওয়ার্কিং লঞ্চ’ শীর্ষক একটি সামিট অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। এতে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়াসহ অনেকে বক্তব্য দেন। মূলত জার্মানির ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা অনুষ্ঠানে তুলে ধরা হয়। —বিজ্ঞপ্তি
জার্মানির ফ্রাঙ্কফুর্টে বিএসইসি ও বিডার উদ্যোগে সামিট অনুষ্ঠিত
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে জার্মানির ফ্রাঙ্কফুর্টে ‘ইনভেস্টমেন্ট ফ্লাশ মুভ: নেটওয়ার্কিং লঞ্চ’ শীর্ষক একটি সামিট অনুষ্ঠিত হয়েছে।










