চলতি সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে কানাডিয়ান ডলারের মান সর্বনিম্নে নেমেছে। জুলাইয়ে দেশটির বিপুলসংখ্যক মানুষ চাকরি হারিয়েছে। অপ্রত্যাশিতভাবে বেকারত্বের হার বেড়ে যাওয়ায় মুদ্রাটির বিনিময় মূল্য নিম্নমুখী। খবর রয়টার্স।
অন্যদিকে, দেশটির কেন্দ্রীয় ব্যাংক ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার আরো বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টিও মুদ্রাটির অবমূল্যায়নে ভূমিকা রেখেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
দেশটির মুদ্রা ডলারের বিপরীতে দশমিক ২ শতাংশ কমে ১ দশমিক ৩৩৭২-এ লেনদেন হচ্ছে, যা ৭ জুনের পর সর্বনিম্ন। চলতি সপ্তাহে ঝুঁকি সংবেদনশীল কানাডীয় মুদ্রাটির মান দশমিক ৯ শতাংশ কমেছে, যা টানা তৃতীয় সাপ্তাহিক পতন। কারণ দীর্ঘমেয়াদি বন্ডের ইল্ড বেড়েছে, যা ইকুইটি বাজারের বিনিয়োগকারীদেরও প্রভাবিত করেছে।
জুলাইয়ে কানাডায় ৬ হাজার ৪০০ মানুষ কর্মসংস্থান হারিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫ শতাংশে। চলতি বছর আরেকটি সুদহার বৃদ্ধির সম্ভাবনা এখন ৫০ শতাংশ, যা আগে ছিল ৮০ শতাংশ।
জুলাইয়ে প্রত্যাশিত কর্মসংস্থানের চেয়ে কম কর্মসংস্থানের প্রতিবেদন প্রকাশের কারণে মার্কিন ডলারও সাম্প্রতিক কিছু লাভ দিয়েছে। কানাডার প্রধান রফতানিকারক দেশ হিসেবে তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৮২ ডলার ৮২ সেন্টে দাঁড়িয়েছে।










