রিয়েল এস্টেট, স্থাপত্য, প্রকৌশল ও ভবিষ্যৎ নগরায়ণ নিয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের বিশেষ আয়োজন হিসেবে দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল)-এর উদ্যোগে তিন দিনব্যাপী ‘এক্সপেরিয়েন্স এসইএল’ অনুষ্ঠিত হয়েছে।

গত ৩-৫ সেপ্টেম্বর পর্যন্ত ধানমন্ডির এসইএল অরচার্ড কনভেনশন হলে আয়োজন অনুষ্ঠিত হয়।

তিন দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে রিয়েল এস্টেট, স্থাপত্য, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, প্রপার্টি ডেভেলপমেন্ট, নগর পরিকল্পনা এবং ভবিষ্যৎ আবাসন ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের মতামত, অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে উদ্বোধন করেন দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল)-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল আউয়াল। এ সময় দেশের খ্যাতনামা স্থপতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, রিয়েল এস্টেট ও নির্মাণ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং এসইএলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আয়োজকরা উপস্থিত ছিলেন।

প্রথম দিনে স্থাপত্য, প্রকৌশল ও রিয়েল এস্টেটের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা ও মতবিনিময়ের হয়। দিনের অন্যতম গুরুত্বপূর্ণ সেশনে স্থাপত্যের ধারণা ও নকশা থেকে বাস্তব নির্মাণ পর্যন্ত একটি প্রকল্পের বিভিন্ন ধাপ এবং নকশা ও বাস্তবায়নের মধ্যে সমন্বয়ের বিষয় তুলে ধরা হয়।

এছাড়া আরো একটি সেশনে ভবনের ভূমিকম্প-সহনশীলতা, স্ট্রাকচারাল ডিজাইন এবং নিরাপদ ভবন নির্মাণের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

দ্বিতীয় দিনে আলোচনার মূল বিষয় ছিল রিয়েল এস্টেট খাতের ভবিষ্যৎ, প্রপার্টি ডেভেলপমেন্ট এবং সঠিক অংশীদার নির্বাচন।

এছাড়া অন্য একটি সেশনে প্রপার্টি ডেভেলপমেন্টের ক্ষেত্রে সঠিক অংশীদার নির্বাচন, বিশ্বাসযোগ্যতা, পেশাদারিত্ব এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এ সেশনের সঙ্গে এসইএল যুক্ত ছিল।

দ্বিতীয় দিনের আয়োজনের মাধ্যমে রিয়েল এস্টেট ব্যবসা ও প্রপার্টি ডেভেলপমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবী ও আগ্রহী ব্যক্তিদের জন্য ভবিষ্যৎ সম্ভাবনা ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়ার সুযোগ তৈরি হয়।

তৃতীয় ও শেষ দিনে গুরুত্ব পায় বাসযোগ্য নগর, সচেতন প্রপার্টি নির্বাচন এবং ভবিষ্যৎ আবাসন সম্ভাবনা। দিনের গুরুত্বপূর্ণ সেশনে একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তোলার ক্ষেত্রে নীতি, পরিকল্পনা ও বাস্তব প্রয়োগের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এর পাশাপাশি এক সেশনে একজন ক্রেতা কীভাবে সচেতনভাবে প্রপার্টি নির্বাচন করতে পারেন, প্রপার্টি কেনার ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনা করা প্রয়োজন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

তৃতীয় দিনের অন্যতম বিশেষ আকর্ষণ এক সেশনে জলশিরি এলাকায় ভবিষ্যৎ আবাসন ও উন্নত জীবনযাপনের সম্ভাবনা এবং সুযোগ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

তিন দিনের এ আয়োজনে আধুনিক স্থাপত্য ও প্রকৌশল থেকে শুরু করে নিরাপদ ভবন নির্মাণ, রিয়েল এস্টেটের ভবিষ্যৎ, প্রপার্টি ডেভেলপমেন্ট, বাসযোগ্য নগর, সচেতন প্রপার্টি নির্বাচন এবং জলশিরিতে ভবিষ্যৎ আবাসনের সম্ভাবনা—বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

এসইএল কর্তৃপক্ষের প্রত্যাশা, ‘এক্সপেরিয়েন্স এসইএল’-এর মাধ্যমে সংশ্লিষ্ট সকলের মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি দেশের রিয়েল এস্টেট ও নির্মাণ খাতকে আরও আধুনিক, নিরাপদ, টেকসই ও ভবিষ্যতমুখী করে গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। - বিজ্ঞপ্তি