ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশের সুপারিশ করেনি এনবিএফআইটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরের এজেন্ডাগুলোয় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আজ এজিএম আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২৯ আগস্ট। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৯ পয়সা। আগের হিসাব বছরে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১৪ পয়সা। আলোচ্য হিসাব বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১১ টাকা ৭৬ পয়সা।
ডিএসইতে গত বৃহস্পতিবার প্রাইম ফাইন্যান্স শেয়ারের সমাপনী দর ছিল ১১ টাকা ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ১১ টাকা ৫০ থেকে ১৩ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।










