ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ির (ইভি) মূল্য কমানোর পরিকল্পনা নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান কিয়া। বৈশ্বিক ইভির বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা ও গ্রাহক বৃদ্ধির জন্য নেয়া হচ্ছে নতুন সিদ্ধান্ত। সম্প্রতি এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা। খবর দ্য কোরিয়া হেরাল্ড।

কিয়ার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এক কনফারেন্স কলে ফার্মের দ্বিতীয় প্রান্তিকের আয় ঘোষণা করেন কিয়ার সিএফও ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জু উ-জিয়ং। সেখানে তিনি বলেছেন, ‘‌ইভি বাজার এখন থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যা কিছু অর্থে অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং অস্বাভাবিক হয়ে উঠেছে। আমাদের লাভের দিকে মনোযোগ দেয়ার চেয়ে এখন বাজারে আমাদের উপস্থিতি বা অংশীদারি নিশ্চিত করার ওপর বেশি গুরুত্ব দেয়া উচিত।’

জু বলেন, ‘‌প্রয়োজন হলে আমাদের দাম কমানোর পথে হাঁটতে হতে পারে। আমরা অভ্যন্তরীণভাবে চিন্তা করছি (দাম কমানোর বিষয়ে) এবং আমরা কীভাবে এটি কার্যকর করব তা নিয়ে ভাবছি। প্রতিযোগী ইভি নির্মাতারা দাম কমানোয় কিয়াও আগামী বছর থেকে দাম কমাতে শুরু করবে।’

একটি পূর্ণাঙ্গ স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) ইভিসিক্সের ধারাবাহিকতা ধরে তিন সারির বড় এসইউভি ইভিনাইন বাজারে এনেছে কিয়া। কোম্পানিটি ২০২৭ সালের মধ্যে ১৫টি মডেলের একটি ইভি লাইনআপ নিয়ে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।