সোনালী ব্যাংকের ঢাকা কাস্টম হাউজ শাখাকে আধুনিকায়ন করে মডেল শাখা ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি ও সিইও মো. আফজাল করিম। তিনি শাখাটির আধুনিকায়ন উদ্বোধন করেন এবং মডেল শাখা হিসেবে ঘোষণা দেন। সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার’স অফিস, ঢাকা নর্থের জেনারেল ম্যানেজার মো. আরশাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাস্টম হাউজ ঢাকার কমিশনার অব কাস্টম একেএম নুরুল হুদা আজাদ ও ব্যাংকের ডিএমডি সুভাষ চন্দ্র দাস। —বিজ্ঞপ্তি