চার বছর মেয়াদি চুক্তিসহ ক্যালিফোর্নিয়ার কর্মীদের ২৫ শতাংশ বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছে উড়োজাহাজ নির্মাতা জায়ান্ট বোয়িং। আগামীকাল বোয়িংয়ের সঙ্গে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব মেশিনিস্টের চুক্তির মেয়াদ পূর্ণ হবে। নতুন চুক্তি না হওয়ায় ধর্মঘটে যেতে প্রস্তুত বলে গত সপ্তাহে জানিয়েছিলেন কর্মীরা। তবে ঝামেলা না বাড়িয়ে ৩২ হাজার কর্মীর প্রতিনিধিত্বকারী সংগঠনটিকে নতুন প্রস্তাব দিয়েছে বোয়িং। এরপর সদস্যদের প্রস্তাবটি মেনে নিতে অনুরোধ করেছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব মেশিনিস্ট। সর্বশেষ ২০১৬ সালে ক্যালিফোর্নিয়ায় ধর্মঘট পালন করেছিলেন বোয়িংয়ের কর্মীরা। খবর বিবিসি