ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবসিডিয়ারি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইসিএমএল) ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল অনুষ্ঠিত হয়েছে। আইসিএমএল পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য ড. মো. হুমায়ুন কবির চৌধুরী, মো. জাহিদ হোসেন, ফৌজিয়া হক, মো. আমজাদ হোসেন এবং রাজী উদ্দিন আহমেদ, কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন প্রমুখ।