ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে (ইডব্লিউইউ) বসন্তকালীন সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইডব্লিউইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। উপাচার্য অধ্যাপক ড. শামস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ইডব্লিউইউর উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক এবং কোষাধ্যক্ষ এয়ার কমডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী।