এ উদ্যোগ পৌরসভাটিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর পেমেন্ট ব্যবস্থায় রূপান্তরে সহায়তা করবে বলে ইউসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
চুক্তি স্বাক্ষর উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াসুর রহমান এবং ইউসিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং শাহবাজ তালাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় পৌরসভার নির্ধারিত বিভিন্ন রাজস্ব আদায়ের জন্য ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট অবকাঠামো সরবরাহ করবে ইউসিবি। এর মধ্যে রয়েছে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি, পানির বিল, ভবনের নকশা অনুমোদন ফি, পৌর মার্কেটের ভাড়া, জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি এবং অন্যান্য সেবার নির্ধারিত চার্জ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ফরিদপুর পৌরসভার নাগরিকরা ইউসিবির ব্যাংকিং নেটওয়ার্ক ও ডিজিটাল চ্যানেলের মাধ্যমে দ্রুত, নিরাপদ ও সহজে পৌর কর ও বিভিন্ন ফি পরিশোধ করতে পারবেন। পাশাপাশি পৌর রাজস্ব সংগ্রহ ব্যবস্থায় দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি আরো বৃদ্ধি পাবে।










