আগস্টে টানা ১১তম মাসে দক্ষিণ কোরিয়ায় রফতানি কমেছে। কারণ হিসেবে সেমিকন্ডাক্টর ও পেট্রোলিয়াম জাতীয় পণ্যের বৈশ্বিক চাহিদা কমে যাওয়াকে দায়ী করেছেন অর্থনীতিবিদরা। তবে শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, টানা তৃতীয় মাসের মতো দেশে বাণিজ্য উদ্বৃত্ত হওয়ায় পরিস্থিতি কিছু ইতিবাচক রয়েছে। খবর দ্য কোরিয়া হেরাল্ড।
আগস্টে রফতানি বছরওয়ারি ৮ দশমিক ৪ শতাংশ কমে ৫ হাজার ১৮৭ কোটি ডলারে পৌঁছেছে। দক্ষিণ কোরিয়ার রফতানির মূল উপাদান সেমিকন্ডাক্টরের রফতানি ২১ শতাংশ কমেছে, যার কারণে চিপের দামও কমেছে। অন্যদিকে পেট্রোলিয়াম পণ্য রফতানি গত বছরের তুলনায় ৩৫ শতাংশ উল্লেখযোগ্য হারে কমেছে। আমদানি বছরে ২২ দশমিক ৮ শতাংশ কমে আগস্টে মোট ৫১ কোটি ডলারে ঠেকেছে। দক্ষিণ কোরিয়া তার চাহিদা মেটাতে জ্বালানি আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশেষ করে জ্বালানি আমদানিই গত বছরের তুলনায় ৪২ শতাংশ কমেছে।
তবে দক্ষিণ কোরিয়া আগস্টে ৮৭ কোটি ডলারের বাণিজ্য উদ্বৃত্তের রেকর্ড করেছে। টানা তৃতীয় মাসের মতো উদ্বৃত্ত গুনছে দেশটি।










