জিশান গ্রুপ অব কোম্পানিজ সেরা ইন্ডেন্টিং সার্ভিস এক্সপোর্টার্স অ্যাওয়ার্ড ২০২২-এ পঞ্চমবারের মতো প্রথম পুরস্কার অর্জন করেছে। বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিআইএএ) সেবা রফতানি খাতে অবদানের জন্য এবার ১৬টি ইন্ডেন্টিং ফার্মকে পুরস্কৃত করেছে। সম্প্রতি আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইএএর সভাপতি মো. নুরুজ্জামান। অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য সফিউল ইসলাম মহিউদ্দিনের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন জিশান গ্রুপের পরিচালক জিশান শাহাব খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমসহ আরো অনেকে।